ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

মিরপুরে সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী গ্রেপ্তার, ভুক্তভোগীর মোবাইল উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রাজধানীর মিরপুর-১ নম্বর এলাকায় এক ছিনতাইকারীর কবলে পড়া এক ভুক্তভোগীর মোবাইল ফোন উদ্ধার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের কর্মরত সার্জেন্ট মেহেদী হাসান লরেন্স। সার্জেন্টের বিচক্ষণতা ও তাৎক্ষণিক পদক্ষেপে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এই অসামান্য সাহসিকতার জন্য সার্জেন্ট মেহেদী হাসান লরেন্সকে পুরস্কৃত করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

গতকাল সোমবার ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ঘটনাটি ঘটে মিরপুর-১ নম্বর এলাকায়, যেখানে সার্জেন্ট মেহেদী হাসান লরেন্স নিয়মিত দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীদের তথ্যানুসারে, এ সময় এক ব্যক্তি ধারালো ছুরির ভয় দেখিয়ে এক পথচারীর কাছ থেকে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সার্জেন্ট মেহেদী হাসান লরেন্স তাৎক্ষণিকভাবে পরিস্থিতি অনুধাবন করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ছিনতাইকারীকে প্রতিহত করেন। তার সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তার কারণে ছিনতাইকারীকে পাকড়াও করা সম্ভব হয় এবং ভুক্তভোগীর মোবাইল ফোনটি উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়।

এই সফল অভিযান এবং ছিনতাইকারীকে গ্রেপ্তারের জন্য ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ থেকে সার্জেন্ট মেহেদী হাসান লরেন্সকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন গতকাল সোমবার এক অনুষ্ঠানে সার্জেন্ট মেহেদীর হাতে এই পুরস্কার তুলে দেন। এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে পুলিশি সেবার প্রতি আস্থা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত: ২৫ কার্যদিবসে রেকর্ড ৯৪ বিল পাস

মিরপুরে সার্জেন্টের তৎপরতায় ছিনতাইকারী গ্রেপ্তার, ভুক্তভোগীর মোবাইল উদ্ধার

আপডেট সময় : ০৮:২৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬