আগামী ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ কর্তৃক আয়োজিত ‘প্রতিবাদী সমাবেশ’-কে একটি ‘যুগান্তকারী পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (জাকসু)-এর এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। তিনি এই সমাবেশকে জামায়াতের মহিলা বিভাগের জন্য নিজেদের সক্ষমতা প্রমাণের এক সুবর্ণ সুযোগ হিসেবেও মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মেঘলা তার এই মতামত ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, জামায়াতে ইসলামীর পূর্বের বড় পরিসরের সমাবেশের সময় তিনি নারী অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। সেই সময় অনেকেই তাকে বুঝিয়েছিল যে, জেলা পর্যায় থেকে নারী সদস্যদের অংশগ্রহণ, মাহরাম বা সন্তানদের সঙ্গে নিয়ে আসা ইত্যাদি নানা সীমাবদ্ধতার কারণে এটি সম্ভব নয়।
মেঘলা আরও বলেন, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের একটি আন্তর্জাতিক অনুষ্ঠানের কথা স্মরণ করে তিনি ভেবেছিলেন, যদি আন্তর্জাতিক পর্যায়ে নারীরা এমন আয়োজন করতে পারেন, তবে বাংলাদেশে কেন তা সম্ভব হবে না। তিনি মনে করেন, ৩১ জানুয়ারির এই সমাবেশ মহিলা জামায়াতের নিজেদের শক্তিশালীভাবে উপস্থাপন করার একটি চমৎকার সুযোগ।
এই মহিলা সমাবেশকে জামায়াতে ইসলামীর একটি ‘যুগান্তকারী মুভ’ আখ্যা দিয়ে জাকসু এজিএস বলেন, দলটি নির্বাচনের পূর্বে পলিসি সামিট আয়োজনের মাধ্যমে যেমন চমক সৃষ্টি করেছিল, এই সমাবেশও তেমনই একটি চমক নিয়ে আসতে পারে। তিনি এই সমাবেশ এবং মহিলা বিভাগের বক্তব্য শোনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
রিপোর্টারের নাম 
























