ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নির্বাচন ঘিরে মেলা: ভোটকেন্দ্রের ৪০০ গজের বাইরে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের বাইরে মেলা আয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।

বৈঠকে একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান, একজন উপদেষ্টা ভোটকেন্দ্রের আশেপাশে মেলা বসানোর কথা বললেও ভোটারদের পথ সুগম রাখার বিষয়ে ভিন্নমত দেখা যাচ্ছে কিনা। এই প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি। তিনি জানান, পরবর্তী বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পরে ওই বৈঠকের কথা স্মরণ করিয়ে পুনরায় জানতে চাওয়া হলে তিনি আবারও ‘তথ্য নেই’ বলে মন্তব্য করেন।

আসন্ন সংসদ নির্বাচন ঘিরে কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তার এক বছরের পুরোনো অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “গত এক বছর ধরে এই প্রশ্ন আসছে এবং আমি বরাবরই বলে আসছি কোনো ঝুঁকি নেই, এখনো বলছি কোনো ঝুঁকি নেই।”

প্রশ্ন-উত্তর পর্বের আগে স্বরাষ্ট্র উপদেষ্টা তার লিখিত বক্তব্যে নির্বাচনের প্রস্তুতি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন, নির্বাচনী প্রচারণাকালে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ এর অগ্রগতি পর্যালোচনা, অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধার কার্যক্রম এবং মাদক বিরোধী অভিযানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

নির্বাচনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “নিরাপত্তা আমাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। এ লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।” তিনি আরও জানান, নির্বাচনী প্রচারণাকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের ওপর জোর দিয়ে বলেন, “প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী যদি জনগণের আস্থার জায়গায় দাঁড়াতে পারে, তবে আইন প্রয়োগ সহজ হয়। আর যদি আস্থা হারায়, তবে শক্তি দিয়েও শান্তি প্রতিষ্ঠা করা যায় না।” তিনি নির্দেশনা দিয়েছেন যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখনো কোনো বেআইনি আদেশ, স্বার্থান্বেষী এজেন্ডা বা কোনো পক্ষপাতমূলক কর্মকাণ্ডের অংশ না হয়, এমনকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও অবৈধ ও বেআইনি আদেশ মানা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা যেন কোনো প্রার্থী বা এজেন্টের কাছ থেকে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির কাছ থেকে কোনো খাবারও গ্রহণ না করে, সে বিষয়েও তিনি কঠোরভাবে সতর্ক করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহান মে দিবস: শ্রমিকের ঘামেই সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি— প্রধানমন্ত্রী তারেক রহমান

নির্বাচন ঘিরে মেলা: ভোটকেন্দ্রের ৪০০ গজের বাইরে আপত্তি নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

আপডেট সময় : ০৬:৪২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬