ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

দলীয় প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: বিএনপি নেতা বহিষ্কৃত, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগে বিএনপি নেতা রঞ্জিত কুমার সরকারকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলা বিএনপি কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলকে নিয়ে শনিবার (২০ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলা এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রঞ্জিত কুমার সরকার। ওই সভায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুও উপস্থিত ছিলেন। রঞ্জিত কুমার সরকার, যিনি জেলা বিএনপির আহবায়ক কমিটির একজন সদস্য, তিনি ব্যারিস্টার পুতুল সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

মঙ্গলবার প্রকাশিত বহিষ্কারপত্রে উল্লেখ করা হয় যে, রঞ্জিত কুমার সরকারের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হয়েছে। তার এ ধরনের কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এই প্রেক্ষাপটে, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নির্দেশে রঞ্জিত কুমার সরকারকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ ও পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। দলের সকল স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা বহিষ্কৃত নেতার সাথে কোনো প্রকার যোগাযোগ না রাখেন।

একই ঘটনায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করেন। এই অভিযানে স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য তার কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মো. আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন যে, নাটোর-১ আসনে দলীয় প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ ও নারী বিদ্বেষী মন্তব্য করার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে রঞ্জিত কুমার সরকারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

দলীয় প্রার্থীকে নিয়ে আপত্তিকর মন্তব্য: বিএনপি নেতা বহিষ্কৃত, স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

আপডেট সময় : ০৫:২৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬