ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানায় হানা, ৩ জন গ্রেপ্তার; বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

গাজীপুরের টঙ্গীতে একটি অত্যাধুনিক জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট এবং টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। সোমবার গভীর রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার পঞ্চম তলায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আরিফ রায়হান (৩১), রুবেল মিয়া (৩৩) এবং জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)। এদের মধ্যে আরিফ রায়হান টঙ্গীর দত্তপাড়া এলাকার বাসিন্দা, রুবেল মিয়া গাইবান্ধা জেলার এবং জাহিদুল ইসলাম ময়মনসিংহ জেলার বাসিন্দা।

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান মঙ্গলবার বেলা সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাড়িতে জাল টাকা তৈরি ও বিক্রির একটি চক্র সক্রিয় রয়েছে। এই তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায় এবং হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৫ লাখ ৪০ হাজার টাকার প্রস্তুতকৃত জাল নোট, ৯ লাখ ১০ হাজার টাকার জাল নোট যা কাগজে প্রিন্ট করা অবস্থায় ছিল, চারটি প্রিন্টার, তিনটি ল্যাপটপ, একটি পেপার কাটার মেশিন, একটি লেমিনেটিং মেশিন, দুটি পেপার বাইন্ডার মেশিন, একটি স্ক্যানার, বিভিন্ন রঙের ১৫টি প্রিন্টার কালি, একটি হেয়ার ড্রায়ার, একটি টেবিল ফ্যান, ২৫টি স্ক্রিন ফ্রেম, দুটি স্ক্রিন লক ফ্রেম, তিনটি মোবাইল ফোন, চারটি প্লাস্টিক স্কেল, পাঁচটি এন্টি কাটার, ছয় রোল ফুয়েল পেপার, দেড় লিটার স্পিরিট, একটি স্প্রে রং, দুটি কেমিক্যালের বোতল, পাঁচটি কাঁচি, তিনটি মাল্টিপ্লাগ, একটি হাতুড়ি, একটি প্লাস, ১৫টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরির বিভিন্ন সাইজের কাগজ ১০ রিম, একটি স্মার্ট ঘড়ি এবং নগদ এক হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা পরস্পরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে জাল টাকা তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে উচ্চমানের জাল নোট তৈরি করত। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদেরও শনাক্ত করার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকতা শিক্ষার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

টঙ্গীতে জাল টাকা তৈরির কারখানায় হানা, ৩ জন গ্রেপ্তার; বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৫:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬