ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক বাসে চাঁদাবাজদের হামলা: আহত ১০, আটক ২

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নরসিংদীর মাধবদীতে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্যদের বহনকারী একটি পিকনিক বাসে চাঁদার দাবিতে একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় অন্তত ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের শরীর থেকে রক্তক্ষরণ হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে ‘ড্রিম হলিডে পার্ক’ থেকে ঢাকার উদ্দেশে ফেরার পথে পার্কের সামনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত সাংবাদিকরা জানান, ক্র্যাবের বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনের অংশ হিসেবে প্রায় ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ঢাকার সেগুনবাগিচার ক্র্যাব কার্যালয় চত্বর থেকে মাধবদীর ড্রিম হলিডে পার্কে যান। দিনভর আনন্দ-উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফেরার জন্য বাসে উঠছিলেন। পার্কের উল্টো দিকে একটি খালি জায়গায় তাদের বহনকারী কয়েকটি বাস পার্ক করা ছিল। সে সময় স্থানীয় একদল সন্ত্রাসী এসে কিছু বাস আটকে জোরপূর্বক চাঁদা দাবি করে। সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে চাঁদাবাজরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে অতর্কিত হামলা চালায়।

হামলার আকস্মিকতায় বাসে থাকা নারী ও শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ভয়ে চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, শাহেদ ও মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। হামলাকারীরা লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিকদের ওপর চড়াও হয় এবং বাসে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা মদ্যপ অবস্থায় ছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল।

আহতদের মধ্যে সাংবাদিক শাহেদের পূর্বের একটি সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত লেগেছিল এবং অস্ত্রোপচারও হয়েছিল। সন্ত্রাসীরা তাকে বিশেষভাবে সেই আঘাতপ্রাপ্ত স্থানে বারবার আঘাত করে রক্তাক্ত করে বলে প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত সন্দেহে দুজনকে আটক করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

নরসিংদীতে সাংবাদিকদের পিকনিক বাসে চাঁদাবাজদের হামলা: আহত ১০, আটক ২

আপডেট সময় : ১২:৩৪:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬