ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে ৫ হাজার টাকা বেড়ে ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (২৬ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৫ হাজার ২৪৯ টাকা বাড়িয়ে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করেছে। এটি দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ মূল্য। নতুন এই মূল্য মঙ্গলবার (২৭ জানুয়ারি) থেকে কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্যবৃদ্ধির কারণে এই সমন্বয় আনা হয়েছে বলে বাজুস জানিয়েছে।

নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম হবে ২ লাখ ৬২ হাজার ৪৪০ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ৫০ হাজার ৪৮৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৫৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ২৫ জানুয়ারি বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সে সময় ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা নির্ধারণ করা হয়েছিল। অর্থাৎ, মাত্র একদিনের ব্যবধানে আবারও দাম বাড়াল বাজুস।

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে ৫২৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৭৫৭ টাকা। এটিও দেশের ইতিহাসে রুপার সর্বোচ্চ দাম। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম ৭ হাজার ৭৫৭ টাকা, ২১ ক্যারেটের ৭ হাজার ৪০৭ টাকা, ১৮ ক্যারেটের ৬ হাজার ৩৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৪ হাজার ৭৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৫ হাজার মার্কিন ডলার অতিক্রম করেছে। বৈশ্বিক বাজারে মূল্যবান এই ধাতুর মূল্যবৃদ্ধির ধারাই দেশের বাজারেও প্রভাব ফেলছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

স্বর্ণের দামে নতুন রেকর্ড: ভরিতে ৫ হাজার টাকা বেড়ে ২ লাখ ৬২ হাজার টাকা ছাড়াল

আপডেট সময় : ১১:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬