ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬

উপজেলা পর্যায়ে ডিজিটাল অর্থনীতির ভিত্তি স্থাপন জরুরি: ফয়েজ

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, দেশের ডিজিটাল অর্থনীতির ভিত্তি উপজেলা পর্যায় থেকেই শক্তিশালী করতে হবে। সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভাকক্ষে ‘ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)’ প্রকল্পের আওতায় দেশের ১০০টি উপজেলায় স্থাপিত উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ফয়েজ আহমদ তৈয়ব বলেন, একটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কেবল রাজধানী কেন্দ্রিক উদ্যোগ যথেষ্ট নয়। উপজেলা ও তৃণমূল পর্যায়ে তথ্যপ্রযুক্তি সেবা এবং দক্ষতা সম্প্রসারণের উপর জোর দেন তিনি। তিনি জানান, ইতোমধ্যে ১০০টি উপজেলায় এই কেন্দ্রগুলো প্রস্তুত হয়েছে এবং আগামী ছয় মাসের মধ্যে আরও ১৭৯টি কেন্দ্রের কাজ সম্পন্ন হবে।

আইসিটি কর্মকর্তাদের কার্যকরভাবে কাজ করার জন্য উপজেলা পর্যায়ে অফিস স্পেস, প্রশিক্ষণ কেন্দ্র এবং কো-ওয়ার্কিং স্পেস নিশ্চিত করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের আইসিটি দক্ষতা বৃদ্ধি, ফ্রিল্যান্সারদের জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাইবার নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আইসিটি সহায়তা প্রদান করা হবে।

আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী তার সভাপতির বক্তব্যে বলেন, উপজেলা পর্যায়ে আইসিটি সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার পথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি জানান, সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪০০টি উপজেলার মধ্যে ৩০৩টি কেন্দ্রে কার্যক্রম শুরু হয়েছে, যার মধ্যে ১০০টি কেন্দ্র আজ আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার পেট্রোল জব্দ, আটক ১

উপজেলা পর্যায়ে ডিজিটাল অর্থনীতির ভিত্তি স্থাপন জরুরি: ফয়েজ

আপডেট সময় : ০৯:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬