যুক্তরাষ্ট্রের আটলান্টায় অবস্থিত এমোরি ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন থেকে ইরানের একজন উচ্চপদস্থ কর্মকর্তার কন্যাকে বহিষ্কার করা হয়েছে। শনিবার শিক্ষার্থীদের নিজস্ব প্রকাশনা সূত্রে এই খবর জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ মেডিসিনের ডিন সান্দ্রা ওং গত ২৪ জানুয়ারি অনুষদের সদস্যদের কাছে পাঠানো এক ইমেইলে বিষয়টি নিশ্চিত করেছেন। ইমেইলে উল্লেখ করা হয় যে, ইরানি সরকারি কর্মকর্তা আলী লারিজানির মেয়ে ফাতেমেহ আরদেশির-লারিজানি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ও কর্মচারী হিসেবে পরিচিত হলেও, তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের সুনির্দিষ্ট কারণ এই মুহূর্তে জানা যায়নি।
রিপোর্টারের নাম 

























