ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত মানবিক নম্বর নয়, কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে। এই পরীক্ষায় অতিরিক্ত কোনো মানবিক নম্বর দেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২০ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মন্ত্রী জানান, এই বছর এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেবে, যার মধ্যে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন ছাত্র এবং ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন ছাত্রী। শিক্ষামন্ত্রী আরও জানান, এসএসসি ও সমমানের পরীক্ষায় কোনো ধরনের সাইবার ক্রাইম বা অপরাধমূলক কর্মকাণ্ড ঘটলে তার বিরুদ্ধে মামলা ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এবারের পরীক্ষার খাতা দেখার জন্য পরীক্ষকের সংখ্যা বাড়ানো হবে এবং খাতা মূল্যায়নের ক্ষেত্রে তা ‘লিবারেল ওয়েতে’ দেখতে হবে, তবে এ বিষয়ে বিশেষ কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলোর কোনো রেজিস্ট্রেশন বা তালিকা তার কাছে নেই। তিনি পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস রোধে নিজের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে বলেন, এসব বিষয়ে তিনি অত্যন্ত সতর্ক ও সিরিয়াস এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, কোর্স শেষ করে প্রত্যেক পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘কোর্স শেষ হলে পরীক্ষা হবে না কেন? মানুষ আগের পদ্ধতি পছন্দ করেনি।’ তবে, এ বছর ডিসেম্বরে এসএসসি ও এইচএসসি অনুষ্ঠিত হবে কিনা, সে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। এছাড়াও, এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে ২৪ ঘণ্টার বেশি থাকতে পারবে না বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন, অর্ধশতাধিক ফিলিস্তিনি আটক

এসএসসি পরীক্ষায় অতিরিক্ত মানবিক নম্বর নয়, কঠোর বার্তা শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৪:১৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬