ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ধামরাইয়ে আলোচিত ঘটনায় ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, ছিনতাই মামলায় ৪ গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে সম্প্রতি ঘটে যাওয়া এক আলোচিত ঘটনার তদন্তে গণধর্ষণের অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এ ঘটনায় ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।

শনিবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান। তিনি জানান, উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামে অভিযান চালিয়ে এই চারজনকে আটক করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন জিয়োস চন্দ্র মনি দাস, শ্রী চরণ মনি দাস, শুভন চন্দ্র মনি দাস এবং দিপু চন্দ্র মনি দাস। তারা সবাই ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের রামরাবন গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর কথিত স্বামী আব্দুর রাজ্জাক বাদী হয়ে গ্রেপ্তারকৃত চারজনের নাম উল্লেখ করে ছিনতাইয়ের মামলাটি দায়ের করেছেন।

গত ১৩ জানুয়ারি দিবাগত রাতে রামরাবন গ্রামের শান্তি মনি দাস নামের এক নারীর বাড়িতে ভুক্তভোগীকে গণধর্ষণ এবং তার কাছে থাকা টাকা ও গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল। পুলিশের প্রাথমিক তদন্তে ধর্ষণের অভিযোগের কোনো ভিত্তি না মেলায় ছিনতাইয়ের ধারায় মামলাটি রুজু করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দখল নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হেনস্থার অভিযোগ

ধামরাইয়ে আলোচিত ঘটনায় ধর্ষণ অভিযোগের সত্যতা মেলেনি, ছিনতাই মামলায় ৪ গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৪৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬