ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

বরিশালে এবি প্রার্থীর প্রচারে যুবদলের বিরুদ্ধে হামলা-মারধরের অভিযোগ, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১০-দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি প্রচারে স্থানীয় যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে বাধা প্রদান ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে মুলাদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

জামায়াত নেতা-কর্মীদের অভিযোগ অনুযায়ী, গত শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালানো হচ্ছিল। এ সময় জামায়াতের সভাপতি আরিফ হোসেন বয়াতির নেতৃত্বে কর্মীরা মুলাদী শহরে প্রচারে অংশ নেন। অভিযোগ করা হয়, মুলাদী পৌর যুবদলের সদস্যসচিব শাওন হাওলাদার ও তাঁর অনুসারীরা ঘটনাস্থলে এসে প্রচারে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে আরিফ হোসেন বয়াতিকে মারধর করা হয় এবং তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আরও কয়েকজন কর্মী আহত হয়েছেন বলেও জামায়াত দাবি করেছে। নিরাপত্তাহীনতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যায় মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জামায়াত নেতারা এই হামলাকে নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

এই ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১২টার দিকে মুলাদী উপজেলার ঈদগাহ ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুলাদী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সালেহ, সেক্রেটারি মো. মোর্শেদ আলম, সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, আবদুল্লাহ আহাদ ভূঁইয়া এবং পৌর জামায়াতের আমির মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জামায়াত নেতা আরিফ হোসেন বয়াতি বলেন, “শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে প্রচারণা চালানোর সময় মুলাদী পৌর যুবদলের নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। তারা আমাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।” তিনি অভিযোগ করেন, শাওন হাওলাদার, আরিফুর রহমান, মিন্টু ব্যাপারীসহ অর্ধশতাধিক যুবদল কর্মী এই হামলায় জড়িত ছিলেন।

তবে অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা শাওন হাওলাদার বলেন, “এই ঘটনায় যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। শুক্রবার বিকেলে আসাদুজ্জামান ফুয়াদের পক্ষে প্রচার চালানোর সময় যারা বিএনপিকে নিয়ে কটূক্তি করছিল, স্থানীয় লোকজন তাদের ধাওয়া দেয়। এতে যুবদল জড়িত নয়।”

এ বিষয়ে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী জানান, “ঘটনাটি নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দখল নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হেনস্থার অভিযোগ

বরিশালে এবি প্রার্থীর প্রচারে যুবদলের বিরুদ্ধে হামলা-মারধরের অভিযোগ, প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১৪:৪২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬