ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, ‘হ্যাঁ’তে রায় দিন: উপদেষ্টা আদিলুর রহমান খান

দেশের ভবিষ্যৎ রূপরেখা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান গণভোটে ‘হ্যাঁ’তে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। যারা ‘জুলাই সনদ’, ‘নতুন বাংলাদেশ’ এবং শহীদের রক্তের প্রতি শ্রদ্ধাশীল, তাদের এই গণভোটে ‘হ্যাঁ’কে জয়যুক্ত করার কথা বলেন তিনি। শনিবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আদিলুর রহমান খান তাঁর বক্তব্যে বলেন, “ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থানের সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এই গণভোটে ‘হ্যাঁ’ জয়লাভের মাধ্যমে জুলাই সনদ কার্যকর হবে।”

রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশীদ চৌধুরী। এছাড়াও সভায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেনসহ স্থানীয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ জানান, প্রশাসন প্রতিটি বাড়িতে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনমত গঠনে লিফলেট বিতরণ, ভোটার মেলা, মিনি ম্যারাথন ও মশাল দৌড়ের মতো বিভিন্ন প্রচার কার্যক্রমের আয়োজন করছে। মতবিনিময়কালে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা গণভোটের বিষয়ে তাদের জনসচেতনতা বৃদ্ধি ও প্রচার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।

এর আগে উপদেষ্টা আদিলুর রহমান খান বগুড়ার জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের কবর জিয়ারত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দখল নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হেনস্থার অভিযোগ

গণভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, ‘হ্যাঁ’তে রায় দিন: উপদেষ্টা আদিলুর রহমান খান

আপডেট সময় : ০৮:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬