ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সূর্যনগর সড়কের পাশে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের সূর্যনগর আন্ডারপাসের কাছে সড়কের পাশে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায়। পথচারী ও স্থানীয় বাজারের লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (উপ-পরিদর্শক) মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাইনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে। প্রাথমিক পরীক্ষায় নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশটি মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধার হওয়া যুবক এলাকার পরিচিত কেউ নন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬