ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

জামায়াত ‘বাতিল শক্তি’, ক্ষমতা দখলের জন্য অন্যদের ব্যবহার করে: বিএনপি নেতা সামসুজ্জোহা

নওগাঁর পত্নীতলায় এক মতবিনিময় সভায় কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক এবং নওগাঁ-২ আসনের বিএনপি প্রার্থী মো. সামসুজ্জোহা খান (জোহা) জামায়াতে ইসলামীকে ‘বাতিল শক্তি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, জামায়াতের অবস্থান আলেম-ওলামা ও ইসলামের পক্ষে নয়, বরং তারা অন্যদের কাঁধে বন্দুক রেখে ক্ষমতা দখলের অপচেষ্টা করে।

গত শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১২টায় পত্নীতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলেম-ওলামা, শিক্ষক ও ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় মো. সামসুজ্জোহা খান এসব কথা বলেন।

মো. সামসুজ্জোহা খান তার বক্তব্যে আরও উল্লেখ করেন, জামায়াতে ইসলামীকে প্রতিহত করতে একমাত্র কার্যকর উপায় হলো আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ শক্তি। এ সময় তিনি জামায়াতের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।

নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এজেড মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যদের মধ্যে নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সাধারণ সম্পাদক এম.আর মোস্তফা, পত্নীতলা থানা মসজিদের ইমাম আনোয়ার হোসেন, নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাহার আলী এবং শিক্ষক খালিদ হাসান বক্তব্য দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দখল নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হেনস্থার অভিযোগ

জামায়াত ‘বাতিল শক্তি’, ক্ষমতা দখলের জন্য অন্যদের ব্যবহার করে: বিএনপি নেতা সামসুজ্জোহা

আপডেট সময় : ০৬:৩৫:০০ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬