ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা আব্দুর রহিম দেওয়ানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ফতুল্লা মডেল থানার প্রধান ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম দেওয়ান কাশিপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড যুবলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ওই এলাকার মৃত নান্নু দেওয়ানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী যুবলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুর রহিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা রয়েছে। এদিকে, পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে থানায় দায়ের হওয়া একটি অভিযোগের বিষয়ে কথা বলতে শুক্রবার রাতে রহিম দেওয়ান ও তার পরিবারের কয়েকজন সদস্য ফতুল্লা মডেল থানায় আসেন। থানা থেকে বের হওয়ার সময় ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আব্দুর রহিম দেওয়ান ৩১ নম্বর এজাহারভুক্ত আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শনিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সড়ক দখল নিয়ে প্রতিবেদন, সাংবাদিককে হেনস্থার অভিযোগ

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬