ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় অভিযান, কারিগর আটক, বিপুল সরঞ্জাম উদ্ধার

ফরিদপুরের মধুখালীতে একটি গোপন অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এই বিশেষ অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামসহ কারখানার মূল কারিগর বাদল সরকারকে আটক করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামে স্থানীয়দের কাছ থেকে পাওয়া একাধিক অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী আর্মি ক্যাম্পের ১৫ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন এবং মধুখালী থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী কারখানায় প্রবেশ করে। অভিযানে একটি পাইপ গান, একটি শটগান, কার্তুজ এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ১৪টি রিকয়েল স্প্রিং, ২টি হ্যামার, একটি ড্রিল মেশিন, একটি প্লেয়ার্স এবং একটি ব্লোয়ার।

সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে স্থানীয় কিছু দুর্বৃত্ত বাদল সরকারের কাছে অস্ত্রের অর্ডার দিয়েছিল। আটককৃত বাদল সরকারের বিরুদ্ধে পূর্বেও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর, আটককৃত বাদল সরকার এবং উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জাম মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে, অস্ত্র আইন ১৮৭৮/১৯ ধারায় একটি মামলা (মামলা নং – ২৪, তারিখ: ২৩ জানুয়ারি ২০২৬) দায়ের করে আটককৃত বাদল সরকারকে ফরিদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

ফরিদপুরে অবৈধ অস্ত্র কারখানায় অভিযান, কারিগর আটক, বিপুল সরঞ্জাম উদ্ধার

আপডেট সময় : ০৬:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬