ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের অবস্থান আইনসিদ্ধ ও নৈতিকভাবে গ্রহণযোগ্য: আলী রিয়াজ

গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের পক্ষে সরকারের অবস্থান আইনগতভাবে প্রশ্নাতীত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। শনিবার দুপুরে মেন্দিবাগের ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত গণভোটে ভোটারদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সিলেট বিভাগের বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলী রিয়াজ তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের অবস্থান কেবল আইনগতভাবেই সঠিক নয়, বরং নৈতিকভাবেও গ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশে এমন একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণে সচেষ্ট, যেখানে সকল রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হবে। এই লক্ষ্য পূরণে জুলাই সনদ একটি কার্যকর সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জুলাই সনদ নিয়ে প্রচারিত বিভিন্ন অপপ্রচারের উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ বলেন, সনদে ‘বিসমিল্লাহ’ নেই অথবা এটি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী—এমন সব বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, বাস্তবে বহু ত্যাগের বিনিময়ে নাগরিকদের ক্ষমতায়নের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই হাতছাড়া করা উচিত নয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যেই এই গণভোট অনুষ্ঠিত হচ্ছে। তাই গণভোটে জনগণের ব্যাপক অংশগ্রহণ এবং সচেতনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সভায় উপস্থিত বক্তারা গণভোটকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানান।

সভায় সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এবং সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমও বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে সরকারের অবস্থান আইনসিদ্ধ ও নৈতিকভাবে গ্রহণযোগ্য: আলী রিয়াজ

আপডেট সময় : ০৬:০০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬