ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

মেজর (অব.) আখতারের নেতৃত্বে দুই শতাধিক বিএনপি ও বিভিন্ন পেশার মানুষের জামায়াতে যোগদান

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিএনপির সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশার দুই শতাধিক ব্যক্তি আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার বিকেলে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার চান্দপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নিজ বাড়িতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মেজর রঞ্জন সম্প্রতি জামায়াতে ইসলামীতে যোগদানের পর থেকেই দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের উপস্থিতিতে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। এরপর থেকেই তিনি স্থানীয় পর্যায়ে এবং ঢাকায় আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করে আসছেন। এছাড়া, তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। গত বৃহস্পতিবার ঢাকা-১১ আসনে জামায়াতের প্রার্থীর নির্বাচনী জনসভায় বক্তব্য প্রদানের পাশাপাশি নিজ এলাকার নেতাকর্মী ও সমর্থকদের জামায়াতে যোগদানের আহ্বান জানান তিনি।

তার এই আহ্বানে সাড়া দিয়ে কটিয়াদী উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী, সাবেক ইউপি সদস্য এবং দুজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তিসহ দুই শতাধিক মানুষ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নতুন যোগদানকারীরা জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।

এ বিষয়ে সদ্য যোগদানকারী বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দেশ ও মানুষের কল্যাণে আদর্শভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই তিনি জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন। তিনি আরও বলেন, “দেশকে সঠিক পথে এগিয়ে নিতে সৎ ও আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং মানুষকেও সেই আহ্বান জানিয়েছি।”

যোগদান কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সহশ্রাম-ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রমতে, শুক্রবার শুরু হওয়া এই যোগদান কর্মসূচি শনিবার বিকেল পর্যন্ত অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি, সময় চাইল মোদি সরকার

মেজর (অব.) আখতারের নেতৃত্বে দুই শতাধিক বিএনপি ও বিভিন্ন পেশার মানুষের জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৫:৩৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬