ঢাকা ০৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ভোটের প্রচারে এনসিপির নতুন চমক: আজ থিম সং প্রকাশ, কাল থেকে দেশব্যাপী পদযাত্রা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার প্রশ্নে প্রস্তাবিত গণভোটকে সামনে রেখে মাঠের প্রচারে ভিন্নমাত্রা যোগ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই প্রচারণার অংশ হিসেবে আজ শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ‘থিম সং’ অবমুক্ত করা হবে। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে দেশজুড়ে ১২ দিনব্যাপী নির্বাচনী পদযাত্রা কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বিকেল ৫টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী এই থিম সং উদ্বোধন করা হবে। রাজধানীর এই গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদুর পেতে বসেই দলীয় সংগীত প্রকাশের কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা।

এদিকে, দলীয় প্রতীক ‘শাপলা কলি’র পক্ষে জনমত গঠন এবং গণভোটে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ জয়যুক্ত করার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে এনসিপি। আগামীকাল রোববার বন্দরনগরী চট্টগ্রাম থেকে এই পদযাত্রা শুরু হবে। টানা ১২ দিনের এই কর্মসূচি আগামী ৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় এসে শেষ হবে। এই সময়ের মধ্যে দলটির নেতাকর্মীরা দেশের গুরুত্বপূর্ণ ২৪টি জেলা প্রদক্ষিণ করবেন এবং সাধারণ মানুষের কাছে তাদের নির্বাচনী অঙ্গীকার ও সংস্কারের বার্তা তুলে ধরবেন।

দলীয় সূত্র মতে, এনসিপি কেবল নিজেদের প্রতীকেই নয়, বরং ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীদের পক্ষেও দেশব্যাপী জোরালো প্রচারণা চালাবে। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে আয়োজিত গণভোটে নাগরিকদের ইতিবাচক সাড়া দেওয়ার আহ্বান জানাবে তারা। এই বিশাল কর্মযজ্ঞ সফল করতে এবং মাঠ পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ইতোমধ্যে দেশের ২৩৮টি সংসদীয় আসনে দলীয় প্রতিনিধিদের নাম চূড়ান্ত ও ঘোষণা করা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, থিম সং এবং দীর্ঘ পদযাত্রার এই কর্মসূচি এনসিপির নির্বাচনী প্রচারণায় নতুন প্রাণের সঞ্চার করবে। মূলত তৃণমূলের ভোটারদের কাছে পৌঁছাতেই দলটি জেলাভিত্তিক এই দীর্ঘ সফরের পরিকল্পনা গ্রহণ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না: ইরানের ওপর পুনরায় হামলার স্পষ্ট ইঙ্গিত ট্রাম্পের

ভোটের প্রচারে এনসিপির নতুন চমক: আজ থিম সং প্রকাশ, কাল থেকে দেশব্যাপী পদযাত্রা

আপডেট সময় : ১২:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬