ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক, জামায়াত নেতার ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিদেশি অত্যাধুনিক পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন কুমিল্লা আদালতের সহকারী সরকারি কৌশলী (এজিপি) এবং স্থানীয় জামায়াত নেতার ভাই। গতকাল বৃহস্পতিবার ভোরে নগরীর টমছমব্রিজ এলাকায় একটি নিয়মিত তল্লাশি অভিযান চলাকালীন এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, প্রথমে আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবককে পাঁচটি গুলি ও একটি ছুরি সহ আটক করা হয়। তার ব্যবহৃত মোবাইল ফোনে একটি বিদেশি পিস্তলের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা। তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদে আরিফ জানায়, পিস্তলটি এজিপি মাসুদুল হক ওরফে মাসুমের (৫১) কাছে রয়েছে। পরে আরিফের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মাসুদুল হকের বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দশ রাউন্ড গুলি উদ্ধার করে।

এ ঘটনায় দুই অভিযুক্তের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সাইফুল ইসলাম।

এই ঘটনার সাথে স্থানীয় জামায়াতে ইসলামীর এক নেতার ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রমতে, আটককৃত মাসুদুল হক কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এমদাদুল হক মামুনের ছোট ভাই। তবে, এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান জানান, “ছিনতাইকারীর তথ্যের ভিত্তিতে মাসুমের বাসা থেকে পিস্তল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমাদের কাছে সাজানো নাটক মনে হচ্ছে। মাসুম সক্রিয়ভাবে রাজনীতি করে না।”

এদিকে, কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ কে এম এমদাদুল হক মামুনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।

অন্যদিকে, কুমিল্লা আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি অবগত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, “মাসুম মহানগর জামায়াতের নায়েবে আমির মামুনের ভাই। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। আগামী রবিবার এ সংক্রান্ত একটি চিঠি আমাদের কাছে আসবে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।” তিনি আরও নিশ্চিত করেন যে, থানায় মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তাদের তদন্ত অব্যাহত রেখেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৬, আহত ৩৫

কুমিল্লার টমছমব্রিজ এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক আটক, জামায়াত নেতার ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ

আপডেট সময় : ০৩:২০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬