ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

`পরাজিত শক্তিরাই গণভোটে হ্যাঁ-এর বিপক্ষে’: আদিলুর রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানের ফসল হচ্ছে বর্তমান সরকার। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট জরুরি । কারণ, জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়েই বাংলাদেশ মুক্ত হয়েছে এবং সেই অভ্যুত্থানের ফসল হিসেবেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।

তাই এই সরকার জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। সে কারণেই গণভোট চায় সরকার এবং ‘হ্যাঁ’ ভোট প্রত্যাশা করছে। তাই দল-মত নির্বিশেষে এবং প্রশাসনের সবাইকে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করতে হবে।”

বিজ্ঞাপন

রংপুরে দুই দিনের সফরে এসে দ্বিতীয় দিন শুক্রবার সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

উপদেষ্টা আরো বলেন, ‘গণভোটের বিপক্ষে একমাত্র তারাই দাঁড়াতে পারে, যারা পরাজিত শক্তি এবং ফ্যাসিবাদের সহযোগী। যারা ফ্যাসিবাদের সহযোগী ও গণমানুষের প্রতিপক্ষ, তারাই ভিন্ন চিন্তা করতে পারে। ফ্যাসিবাদকে কখনো ফিরিয়ে আসতে দেওয়া যাবে না। তাই গণভোটে ‘হ্যাঁ’-এর কোনো বিকল্প নেই।’

রংপুরে দুই দিনের সফরে এসে তিনি, শহিদদের স্মৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আরডিএ এবং তালঘাট জমিদার বাড়ি পরিদর্শন করেন। বিকেলে তিনি শহিদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন।

এ সময় জেলা প্রশাসক এনামুল আহসানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মার্কিন ঘাঁটিতে ইরানের ২৫তম দফার হামলা: এবার ব্যবহার হলো অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র

`পরাজিত শক্তিরাই গণভোটে হ্যাঁ-এর বিপক্ষে’: আদিলুর রহমান

আপডেট সময় : ১২:৪৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬