ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কম্বিং অপারেশন চালিয়ে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

বিজ্ঞাপন

বুধবার সারাদিন কোস্ট গার্ডের মহেশখালী স্টেশন ও মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই অভিযান চালায়। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহেশখালী উপজেলার জেলেপাড়া সংলগ্ন এলাকায় বিশেষ এই কম্বিং অপারেশন চালানো হয়। অভিযানকালে প্রায় ৭৫ কোটি টাকা মূল্যের ৫০ লাখ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়।

তিনি দাবি করেন, ওই সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে জব্দ করা অবৈধ জাল গুলো মহেশখালী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এই ধরণের অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লেবাননজুড়ে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা: লক্ষ্যবস্তু হিজবুল্লাহর ‘এলিট ফোর্স’ ও সমরাস্ত্রাগার

মহেশখালীতে কম্বিং অপারেশনে ৭৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

আপডেট সময় : ১২:৪৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬