বিএনপির কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, “আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। আল্লাহর রহমতে, আমরা ক্ষমতায় এলে নিজেরা যেমন দুর্নীতি করবো না, তেমনি অন্য কাউকেও দুর্নীতি করতে দেবো না।”
শুক্রবার সকালে হাইমচরের নীলকমল ইউনিয়নbএ অনুষ্ঠিত এক নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। মানিক আরও বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে নদীভাঙন রোধে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে এবং হাইমচরকে একটি সুন্দর ও আধুনিক এলাকা হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সততার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিকসহ জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























