ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করার অভিযোগে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. শানু আকন্দ নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

আগামী ২৭ জানুয়ারি দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির অস্থায়ী কার্যালয়ে (উপজেলা পরিষদ ডাক বাংলো, উল্লাপাড়া), স্ব-শরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য/ ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে—গত ২০ জানুয়ারি বিকাল ৩টা থেকে মাগরিব পর্যন্ত উল্লাপাড়া উপজেলাধীন পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আপনার (এম আকবর আলী) সমর্থনে আপনার সহধর্মিণীর উপস্থিতিতে বিশাল প্যান্ডেলে জনসমাবেশ আয়োজন করে আপনার সমর্থনে নির্বাচনি প্রচারণা করেন এবং মাইক দিয়ে উচ্চ আওয়াজে স্লোগান দেন, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এর বিধি ১৮ এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরো উল্লেখ করা হয়—উপযুক্ত কারণে কেন আপনার (এম আকবর আলী) বিরুদ্ধে আচরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না এবং অনুসন্ধান অন্তে লিখিত সুপারিশ নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণ করা হবে না, তা আগামী ২৭ জানুয়ারি দুপুরে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্ব-শরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত বক্তব্য বা ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

আচরণবিধি লঙ্ঘন, বিএনপি প্রার্থীকে শোকজ

আপডেট সময় : ১২:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬