ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তাই ভোটারদের ভোটকেন্দ্রের সামনে ফজর নামাজ আদায় করে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া খেলার মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

জনসভায় ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিএনপি ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, ভোটকেন্দ্রে সকালে গেলে হবে না। সবাইকে ফজরের নামাজ ভোটকেন্দ্রের সামনে আদায় করতে হবে। কারণ, অনেক ষড়যন্ত্র হচ্ছে, এই ভোট নিয়ে। প্রবাসীদের জন্য যে ব্যালট পেপার পাঠানো হয়েছে, কীভাবে একটা দল সে ব্যালট পেপার দখল করেছে- দেখেছেন? এই ষড়ন্ত্র দেশের ভেতরেও চলছে। এজন্যই বলছি ফজরের নামাজ পড়তে হবে ভোটকেন্দ্রের সামনে। নামাজ পড়ে ভোটের লাইনে দাঁড়িয়ে যাবেন। ধানের শীষে সিল দেবেন।

সরকার গঠন করতে নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, নারীদের ফ্যামেলি এবং কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে। ফ্যামেলি কার্ড দিয়ে নারীদের কাছে আমাদের সহযোগিতা পৌঁছাতে চাই, যেন তারা সংসারটা সুন্দরভাবে চালাতে পারে। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সার, বীজ ও কীটনাশক দেওয়া হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মুশফিকুর রহমান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ- এর সহসভাপতি জুনায়েদ আল হাবীব প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

আপডেট সময় : ১১:৩৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬