ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী মো. হাসান তারেক চিতা (৩০) কে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এসপি মসজিদের সামনে যৌথ বাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি পিস্তল ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানের সময় সন্ত্রাসী ছোট কাউছারসহ তার অন্য সহযোগীরা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। হাসান তারেক চিতা চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে এবং সন্ত্রাসী ছোট কাউছারের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জে এই অভিযান পরিচালনা করা হয়। খবর ছিল যে ছোট কাউছার ও তার সহযোগীরা সেখানে অবস্থান করছে। সেখান থেকেই হাসান তারেক চিতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

লক্ষ্মীপুরে বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৩:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬