ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের মানুষ দীর্ঘ সময় ধরে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। বর্তমানে সেই অবরুদ্ধ অবস্থা ভেঙে সাধারণ মানুষ বাঁধভাঙা জোয়ারের মতো নির্বাচনী ময়দানে ফিরে আসছে। বিশেষ করে ডুমুরিয়া ও ফুলতলা জনপদে জামায়াতের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’র পক্ষে এক অভূতপূর্ব গণজাগরণ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত এক পথসভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত রাজনৈতিক শক্তি। গত ৫৪ বছরের শাসনামলে এ দেশের মানুষ দুর্নীতি, লুণ্ঠন, দুঃশাসন এবং বিদেশে অর্থ পাচারের মতো নেতিবাচক কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছে। বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপ, বিরোধী মত দমনে গুম-খুন এবং মিথ্যা মামলায় হয়রানির মাধ্যমে জনজীবন অতিষ্ঠ করে তোলা হয়েছিল। তিনি অভিযোগ করেন, বিগত সময়ে সরকারি দলের লোকজনের জন্য আইন এক রকম ছিল এবং সাধারণ মানুষের জন্য ছিল ভিন্ন। এমনকি গুরুতর অপরাধ করেও সরকারি দলের অনুসারীরা পার পেয়ে গেছে।

জামায়াতের এই শীর্ষ নেতা আরও বলেন, আমরা একটি ইনসাফভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে ইসলামি মূল্যবোধ, জুলাই বিপ্লবের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শে বিশ্বাসী ১০টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে। এই ১০ দলীয় জোটের লক্ষ্য হলো দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

বক্তব্যের শেষ পর্যায়ে তিনি দেশের সামগ্রিক পরিবর্তনের স্বার্থে এবং একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে সারা দেশে ১০ দলীয় জোটের প্রার্থীদের বিজয়ী করার জন্য সাধারণ ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান। নির্বাচনী প্রচারণার এই কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

ডুমুরিয়া-ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে অভূতপূর্ব গণজাগরণ সৃষ্টি হয়েছে: মিয়া গোলাম পরওয়ার

আপডেট সময় : ০২:১৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬