ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ: আশঙ্কাজনক অবস্থায় স্কয়ারে ভর্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে দুর্বৃত্তদের গুলিতে হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে সংঘটিত এ ঘটনায় তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে হাসান মোল্লা দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি সেখানেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ঢাকা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়ে থাকতে পারে। যেকোনো মূল্যে অভিযুক্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

কেরানীগঞ্জে বিএনপি নেতা গুলিবিদ্ধ: আশঙ্কাজনক অবস্থায় স্কয়ারে ভর্তি

আপডেট সময় : ০২:১৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬