ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন ও বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোল শুরু হতেই চুয়াডাঙ্গার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ লক্ষ্য করা গেছে। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা ইউনিয়নের গাইদঘাট গ্রামস্থ ফুটবল মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের বরণ করে নেওয়া হয়।

দলীয় সূত্রে জানা গেছে, মাখালডাঙ্গা ইউনিয়ন ইসলামী আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহিন আলীর নেতৃত্বে ওই সংগঠনের ২২ জন নেতা-কর্মী জামায়াতে ইসলামীতে যোগ দেন। একই সময়ে বিএনপির স্থানীয় নেতা রানা আলীর নেতৃত্বে দলটির ১৫ জন কর্মী-সমর্থক এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার আরও ১৮ জন সাধারণ মানুষ জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে দলটিতে শামিল হন। সব মিলিয়ে মোট ৫৫ জন নতুন সদস্যকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।

ইউনিয়ন জামায়াতের আমির মহসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই যোগদান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির আনোয়ারুল ইসলাম মালিক, সদর উপজেলা আমির বিল্লাল হোসাইন, সেক্রেটারি গোলাম রসুল এবং সহকারী সেক্রেটারি শাহেনুজ্জামান ও সাজিবুল ইসলাম নয়ন। এছাড়া আসির উদ্দিন মামুন, মামুন হাওলাদার ও ডাক্তার আহমদ মনিরসহ স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন ছেড়ে আসা নেতা শাহিন আলী তার বক্তব্যে বলেন, “কেন্দ্রীয় নেতাদের আদর্শিক বিচ্যুতি এবং কথা ও কাজের মিল না থাকায় আমরা হতাশ ছিলাম। ন্যায় ও ইনসাফ কায়েমের লক্ষ্যে এবং সঠিক নেতৃত্বের সন্ধানে আমরা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছি। আমরা আর কোনো মিথ্যা আশ্বাসে পা দেব না। আগামী নির্বাচনে দাঁড়িয়ে পাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে আমরা জানপ্রাণ দিয়ে কাজ করব।”

প্রধান অতিথির বক্তব্যে মাসুদ পারভেজ রাসেল নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “দেশ ও জাতির ক্রান্তিলগ্নে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। জামায়াতের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ যারা ন্যায় ও ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছেন, তাদের এই সিদ্ধান্ত সময়োপযোগী। নতুন এই যোগদানের ফলে আমাদের শক্তি বহুগুণ বৃদ্ধি পেল। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করে চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িয়ে পাল্লার বিজয় নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে দেশের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করার জন্য সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান। নতুন যোগদান করা কর্মীদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলন ও বিএনপির ৫৫ নেতা-কর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ১১:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬