ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের বিশাল শোডাউন: জনসমুদ্রে রূপ নিল কলেজ মাঠ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে নির্বাচনী লড়াইয়ে উত্তাপ ছড়িয়ে বিশাল শোডাউন ও গণসংযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন। বৃহস্পতিবার বিকেলে ফুলবাড়ীয়া কলেজ মাঠে আয়োজিত এই নির্বাচনী সভায় সাধারণ মানুষের ঢল নামে। প্রায় ৪০ হাজার মানুষের উপস্থিতিতে জনসভাটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুর থেকেই উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা ফুলবাড়ীয়া কলেজ মাঠে জড়ো হতে থাকেন। মাগরিবের নামাজের আগেই মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সেখানে মাগরিবের নামাজ আদায় শেষে উপস্থিত জনতার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ‘ঘোড়া’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিন।

বক্তব্যে তিনি বিগত নির্বাচনগুলোতে ভোট কারচুপির অভিযোগ তুলে ধরেন। অধ্যাপক জসিম উদ্দিন বলেন, “অতীতের নির্বাচনগুলোতে ষড়যন্ত্র ও ভোট কারচুপির মাধ্যমে আমাকে জনরায় থেকে বঞ্চিত করা হয়েছে। আপনাদের পবিত্র ভোটের আমানত যেন আর কেউ কেড়ে নিতে না পারে, সেজন্য এবার সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

নির্বাচিত হলে এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করে তিনি আরও বলেন, “আমি বিজয়ী হলে কোনো ধরনের অন্যায় বা জুলুম বরদাশত করা হবে না। সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।”

কলেজ মাঠের সভা শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভালুকজান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে রাস্তার দুপাশে অপেক্ষমাণ হাজার হাজার মানুষের শুভেচ্ছার জবাব দেন এই প্রার্থী।

উল্লেখ্য, অধ্যাপক জসিম উদ্দিন দীর্ঘ সময় ময়মনসিংহে জামায়াতে ইসলামীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি একই আসন থেকে তিনবার জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এবারের নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়ে প্রচারণায় ব্যাপক সাড়া ফেলছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের বিশাল শোডাউন: জনসমুদ্রে রূপ নিল কলেজ মাঠ

আপডেট সময় : ১১:০৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬