ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নির্বাচনী প্রচারের প্রথম দিনে জলঢাকায় জামায়াতের গণমিছিল, ১৭ বছর পর নিজস্ব প্রতীক পাওয়ায় উচ্ছ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনে নিজেদের প্রার্থীর সমর্থনে গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার বিকেলে জলঢাকা উপজেলা জামায়াতের উদ্যোগে ‘দাড়িপাল্লা’ প্রতীকের পক্ষে এই শোডাউন অনুষ্ঠিত হয়।

বিকাল ৪টা ৩০ মিনিটে উপজেলা কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয় এবং শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জলঢাকা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, উপজেলা সহ-সেক্রেটারি মুজাহিদ মাসুম এবং জামায়াত নেতা ফয়সাল মুরাদ। এছাড়াও, এবি পার্টির জেলা সেক্রেটারি অধ্যাপক আলতাফ হোসেন এবং এনসিপি নেতা মোহাইমিনুল রহমান সানা মিছিলে অংশ নেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজস্ব প্রতীক ‘দাড়িপাল্লা’ নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। বৃহস্পতিবারের এই গণমিছিলকে সেই উদ্দীপনারই একটি বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

নির্বাচনী প্রচারের প্রথম দিনে জলঢাকায় জামায়াতের গণমিছিল, ১৭ বছর পর নিজস্ব প্রতীক পাওয়ায় উচ্ছ্বাস

আপডেট সময় : ১১:০১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬