ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

নাশকতার মামলায় ফুলবাড়ীয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের মধুপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হারুন অর রশিদ এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ীয়া থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মধুপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। হারুন অর রশিদ ইতিপূর্বে ফুলবাড়ীয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, হারুন অর রশিদ নাশকতার মামলার অন্যতম আসামি। তাকে টাঙ্গাইলের মধুপুর থেকে গ্রেপ্তার করে ফুলবাড়ীয়া থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার মামলায় ফুলবাড়ীয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬