ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

ফেনীতে নির্বাচনি সভায় কর্মীকে অশ্রাব্য গালি, আব্দুল আউয়াল মিন্টুর ভিডিও ভাইরাল

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনী-৩ আসনের নির্বাচনি প্রচারণায় অংশ নিয়ে এক দলীয় কর্মীকে অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও সংশ্লিষ্ট আসনের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে। জনসভায় বক্তব্য দেওয়ার সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে মেজাজ হারিয়ে তিনি এ মন্তব্য করেন। ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তোলপাড় ও তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ফেনীর দাগনভূঞা উপজেলার দুধমুখা এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। ওই সভায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। এ সময় স্থানীয় শ্রমিক দল কর্মী জসিম উদ্দিন বারবার স্লোগান দিতে থাকলে বক্তব্যে বিঘ্ন ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল আউয়াল মিন্টু স্লোগান থামাতে গিয়ে ওই কর্মীকে উদ্দেশ্য করে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দেন এবং তাকে আর সভায় না আনার জন্য নির্দেশ দেন।

১৬ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নেটিজেনরা বলছেন, একজন জ্যেষ্ঠ নেতার কাছ থেকে এ ধরনের আচরণ অনাকাঙ্ক্ষিত। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, সাধারণ একজন কর্মীর স্লোগানে যদি প্রার্থী এভাবে মেজাজ হারান, তবে নির্বাচিত হওয়ার পর জনগণের সাথে তার আচরণ কেমন হবে তা নিয়ে সংশয় রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা এই ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, জনসেবার শপথ নিয়ে যারা রাজনীতিতে আসেন, তাদের ভাষা ও আচরণে সংযম থাকা বাঞ্ছনীয়। স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, সাধারণ মানুষকে সম্মান দিতে না পারলে জনপ্রতিনিধি হিসেবে গ্রহণযোগ্যতা পাওয়া কঠিন। বিশেষ করে জনসম্মুখে কর্মীকে এমন অপমানজনক সম্বোধন রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচনি আমেজে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে, যা সাধারণ ভোটারদের মাঝেও আলোচনার খোরাক জোগাচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান দাবি করেছে, মার্কিন-ইসরাইলি ১৩টি আকাশযান ভূপাতিত

ফেনীতে নির্বাচনি সভায় কর্মীকে অশ্রাব্য গালি, আব্দুল আউয়াল মিন্টুর ভিডিও ভাইরাল

আপডেট সময় : ০৯:৩৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬