ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি মিছিলে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্বাচনি প্রচারণার মিছিলে অংশ নিতে গিয়ে মো. মমিন মিয়া নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মমিন মিয়া ওই ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এবং ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ধানের শীষের প্রার্থীর সমর্থনে কোরপাই এলাকায় একটি নির্বাচনি মিছিল বের করা হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মমিন মিয়া। মিছিল চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় সঙ্গে থাকা নেতাকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মমিন মিয়া দলের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে গিয়েই তিনি না ফেরার দেশে চলে গেলেন। নিহত মমিন মিয়া কোরপাই গ্রামের মৃত শাহাদাত মিয়ার ছেলে। তার এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে, দলীয় নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসীম উদ্দীন। তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলার ১৪২টি কেন্দ্রে একযোগে নির্বাচনি মিছিলের কর্মসূচি ছিল। কোরপাই এলাকায় মিছিলে অংশ নেওয়া অবস্থায় আমাদের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনি মিছিলে বিএনপি নেতার আকস্মিক মৃত্যু

আপডেট সময় : ০৯:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬