ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

টেকনাফ সৈকতে অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার, পরিচয় শনাক্তকরণে পুলিশি তৎপরতা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া সংলগ্ন সমুদ্র সৈকত থেকে একটি অজ্ঞাত পরিচয় মেয়ে শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক আট বছর বয়সী শিশুটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্থানীয় বাসিন্দারা সৈকতে শিশুটির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, শিশুটির পরনে নীল রঙের একটি টি-শার্ট এবং প্লাজো প্যান্ট ছিল। পুলিশ বর্তমানে শিশুটির পরিচয় উদঘাটনের জন্য তৎপর রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সংযম অবলম্বনের আহ্বান প্রধানমন্ত্রীর

টেকনাফ সৈকতে অজ্ঞাত শিশুর মৃতদেহ উদ্ধার, পরিচয় শনাক্তকরণে পুলিশি তৎপরতা

আপডেট সময় : ০৭:৪৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬