ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সন্দ্বীপের মানুষের সেবায় বিলাসী জীবন ত্যাগের ঘোষণা অধ্যাপক আমজাদের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যাপক আমজাদ হোসেন ঘোষণা করেছেন যে, ক্ষমতার লোভ বা ব্যক্তিগত ভোগ-বিলাসিতার ঊর্ধ্বে উঠে তিনি কেবল সন্দ্বীপের সাধারণ মানুষের সেবা করতেই রাজনীতিতে এসেছেন। তিনি বলেন, সন্দ্বীপবাসীর দুঃখ-দুর্দশা ও বঞ্চনা উপলব্ধি করেই তিনি বিলাসী জীবন পরিহার করে জনসেবার ব্রত গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টায় সন্দ্বীপের খন্তারহাট দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পথসভা শুরুর বহু আগে থেকেই হাতপাখা প্রতীকের সমর্থনে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে সমবেত হতে থাকেন শত শত নেতাকর্মী ও সমর্থক। মুহূর্তের মধ্যেই সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। এরপর একটি সুবিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর নির্বাচনী আমেজ তৈরি করে।

অধ্যাপক আমজাদ হোসেন তার বক্তব্যে আরও উল্লেখ করেন, সন্দ্বীপের জনগণ আজ পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষায় আছে। দীর্ঘদিনের অবহেলিত এই জনপদের মানুষ এখন উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে, সৎ, নিষ্ঠাবান এবং আল্লাহভীরু নেতৃত্ব ছাড়া তাদের ভাগ্যের প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। তিনি সন্দ্বীপবাসীকে আশ্বস্ত করে বলেন, নির্বাচিত হলে তিনি সন্দ্বীপকে একটি আধুনিক, মডেল এবং দুর্নীতিমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর।

সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। তারা অধ্যাপক আমজাদ হোসেনের মতো উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিকে সন্দ্বীপের রাজনীতির জন্য এক আশীর্বাদ হিসেবে আখ্যায়িত করেন। আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে তারা সর্বস্তরের জনগণের প্রতি জোর আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সন্দ্বীপের মানুষের সেবায় বিলাসী জীবন ত্যাগের ঘোষণা অধ্যাপক আমজাদের

আপডেট সময় : ০৬:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬