ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড, সমালোচনার মুখে অপসারণের আশ্বাস

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে মহান মুক্তিযুদ্ধের স্মারক ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যটি ঢেকে দিয়ে একটি নির্বাচনি বিলবোর্ড টাঙানো হয়েছে। পাবনা-৩ আসনের (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) জামায়াতের প্রার্থী মাওলানা আলী আছগারের দাঁড়িপাল্লা প্রতীকের এই বিলবোর্ড স্থাপন নিয়ে স্থানীয় মুক্তিযোদ্ধা ও সচেতন মহলে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদ্রা বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, ‘অপ্রতিরোধ্য চাটমোহর’ ভাস্কর্যটির সম্মুখভাগ সম্পূর্ণ আড়াল করে বিলবোর্ডটি স্থাপন করা হয়েছে।

এ প্রসঙ্গে মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার ইগ্নাসিউজ গমেজ উদ্বেগ প্রকাশ করে জানান, “বিষয়টি আমার নজরে এসেছে। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি ভাস্কর্য এভাবে ঢেকে দেওয়া অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে আমি দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করব।”

বিলবোর্ড স্থাপনের বিষয়ে চাটমোহর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হামিদ বলেন, “এটি মাত্র কয়েক দিনের জন্য স্থাপন করা হয়েছিল। তবে যেহেতু আপত্তি উঠেছে, আমরা বিলবোর্ডটি পার্শ্ববর্তী অন্য কোনো উপযুক্ত স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি।”

এদিকে, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মুসা নাসের চৌধুরী এই ঘটনার বিষয়ে অবগত আছেন জানিয়ে বলেন, “আমি বিষয়টি জেনেছি এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

চাটমোহরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ঢেকে জামায়াত প্রার্থীর বিলবোর্ড, সমালোচনার মুখে অপসারণের আশ্বাস

আপডেট সময় : ০৬:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬