ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলমের নির্বাচনী প্রচার শুরু: জগন্নাথপুরে গণসংযোগ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন এবি পার্টির মনোনীত প্রার্থী সৈয়দ তালহা আলম। বৃহস্পতিবার বিকেলে তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে জগন্নাথপুর বাজারের বিভিন্ন অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগকালে সৈয়দ তালহা আলম সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, তাদের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি ভোটারদের কাছে নিজের জন্য সমর্থন ও দোয়া কামনা করেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা হাফিজ সৈয়দ উযায়েরুল হক মমনু, আহ্বায়ক আলী আসগর ইমন, মাওলানা এরশাদ খান আল হাবীব এবং অর্থ সচিব শেখ শামসুল ইসলাম। এছাড়াও অন্যান্যদের মধ্যে এম শাহীনূর রহমান শাহীন, হাজী আনোয়ার হোসেন, লিটন মিয়া, ডাঃ শামসুল হক, খুরশেদ আলম মেম্বার, জাকির হোসেন, সুজাদ মিয়া ও আক্তার হোসেন উপস্থিত ছিলেন।

শান্তিগঞ্জ উপজেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে সদস্য সচিব হাফিজ হোসাইন আহমদ, সদস্য হাফিজ আতিকুর রহমান ও মাওলানা আফাজ আহমদ প্রমুখ গণসংযোগে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সুনামগঞ্জ-৩ আসনে এবি পার্টির প্রার্থী তালহা আলমের নির্বাচনী প্রচার শুরু: জগন্নাথপুরে গণসংযোগ

আপডেট সময় : ০৬:২৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬