ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

সুষ্ঠু নির্বাচন ও গণভোটে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে চট্টগ্রাম এরিয়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। পরিদর্শনকালে তিনি নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের বিষয়ে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সেনাপ্রধান ঘোষণা দেন, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে গৃহীত সামগ্রিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সেনাপ্রধান দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ও কার্যকর ভূমিকা পালন অপরিহার্য। একই সঙ্গে তিনি দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ধৈর্যশীল ও নাগরিকবান্ধব আচরণ নিশ্চিত করার কঠোর নির্দেশনা দেন।

মতবিনিময় সভা শেষে সেনাবাহিনী প্রধান নগরীর দামপাড়া আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’ নীতির আওতায় দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সেনাবাহিনী প্রধানের কর্মসূচিতে চট্টগ্রাম এরিয়ার অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যক্রম পর্যবেক্ষণের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সুষ্ঠু নির্বাচন ও গণভোটে সক্রিয় থাকবে সেনাবাহিনী: সেনাপ্রধান

আপডেট সময় : ০৫:৫৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬