ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা ও সরকারি সম্পত্তি ভাঙচুর: দুই আসামি গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের ডিএডি আব্দুল মোতালেব হত্যা এবং সরকারি সম্পত্তি ভাঙচুর মামলার দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার গোলখালী এলাকার মো. ইউনুছ আলী হাওলাদার (৬২) এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদপুর এলাকার খন্দকার জাহিদ হোসেন (৩৯)।

র‍্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে বায়েজিদ বোস্তামী থানার ইকবাল কনভেনশন হল এলাকার সামনে থেকে মো. ইউনুছ আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ২টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা থানার ওয়াসা গলি এলাকা থেকে সন্দেহভাজন আরেক আসামি খন্দকার জাহিদ হোসেনকে আটক করা হয়।

গত ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গেলে র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। সেসময় মাইকিং করে সংঘবদ্ধ হওয়া চার-পাঁচশ দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্র নিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে আক্রমণ করে। এই হামলায় র‍্যাবের চার সদস্য গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে (CMH) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডিএডি মোতালেবকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত বাকি তিন সদস্য এখনো সিএমএইচে চিকিৎসাধীন আছেন।

এই ঘটনার পর র‍্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০-২০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। মামলার ঘটনার পর থেকেই পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। তারই ধারাবাহিকতায় এই দুইজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে সীতাকুণ্ড থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া শাখার সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

জঙ্গল সলিমপুরে র‍্যাব কর্মকর্তা হত্যা ও সরকারি সম্পত্তি ভাঙচুর: দুই আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬