ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

গণতন্ত্র ও জবাবদিহিতা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়: ব্যারিস্টার নওশাদ জমির

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, একটি জাতির সার্বিক অগ্রগতি ও সমৃদ্ধির জন্য গণতন্ত্র এবং জবাবদিহিতা অপরিহার্য। তিনি জোর দিয়ে বলেন, গণতন্ত্রের সঠিক চর্চা শিক্ষার মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখে।

বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জাতীয় সংসদ নির্বাচন প্রচারের এক দোয়া মাহফিল অনুষ্ঠানে ব্যারিস্টার নওশাদ জমির এসব কথা বলেন।

তিনি বলেন, স্বাধীনতার চেতনা সমুন্নত রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “সবার আগে বাংলাদেশ” স্লোগান দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ৫৪ বছরের এই বাংলাদেশকে বিশ্বের দরবারে সু-নাগরিকের জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের দূরদর্শী চিন্তা-ভাবনা নিয়ে এগোতে হবে। আইনের শাসনে দৃঢ় বিশ্বাসী বলেই বিএনপি নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেয় এবং বিচার বিভাগ যেন ন্যায়ভিত্তিক ও নিরপেক্ষভাবে বিচারকার্য পরিচালনা করে, সে প্রত্যাশা করে।

পঞ্চগড়ের উন্নয়নে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ব্যারিস্টার নওশাদ জমির জানান, পঞ্চগড় সদরে একটি হাসপাতাল রয়েছে এবং ভবিষ্যতে একটি বেসরকারি মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। তিনি পর্যটকদের জন্য উন্নতমানের সুযোগ-সুবিধার অভাবের কথা উল্লেখ করে একটি আধুনিক পর্যটন কেন্দ্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন। দেশের যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিদেশি ভাষা, বিশেষ করে স্প্যানিশ ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন, যাতে তারা বিদেশে ভালো চাকরি পেতে পারে।

নিজের ব্যক্তিগত অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে আল্লাহ যেন তাকে এই দায়িত্ব পালনের সুযোগ দেন।

উপজেলা বিএনপির সভাপতি শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন এবং জমিয়তে ওলামায়ে ইসলামের জেলা আমির মাওলানা আমিরুজ্জামান। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

গণতন্ত্র ও জবাবদিহিতা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়: ব্যারিস্টার নওশাদ জমির

আপডেট সময় : ০৫:৩৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬