ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ঐক্যবদ্ধ সমাজই উন্নয়নের মূল ভিত্তি: ডা. জাহিদ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং দিনাজপুর-৬ (নবাবগঞ্জ-বিরামপুর-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনের প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে পারলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম নির্বিশেষে সকলের পরিচয় আমরা বাংলাদেশি। বৃহস্পতিবার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়ন এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ তার বক্তব্যে একটি আদর্শ দেশের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে চাঁদাবাজি থাকবে না, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং সমাজ হবে মাদকমুক্ত। তিনি আরও বলেন, যেখানে আমাদের সন্তানেরা শিক্ষিত হয়ে বিনা পয়সায় চাকরি পাবে, কৃষিতে অগ্রগতি আসবে, শ্রমের সঠিক মূল্য নিশ্চিত হবে এবং মানুষ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারবে।

এসময় তিনি উপস্থিত ভোটারদের প্রতি তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণাকালে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

ঐক্যবদ্ধ সমাজই উন্নয়নের মূল ভিত্তি: ডা. জাহিদ

আপডেট সময় : ০৫:২৮:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬