ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নাশকতা মামলার আসামিসহ আ.লীগ-যুবলীগের ১২ নেতার বিএনপিতে যোগদান: বদরগঞ্জে রাজনৈতিক তোলপাড়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত সহিংসতা ও নাশকতার মামলার এক আসামিসহ আওয়ামী লীগ ও যুবলীগের অন্তত ১২ জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। এ ঘটনা বদরগঞ্জের স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

বদরগঞ্জ থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে বদরগঞ্জ থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী সহিংস ও নাশকতামূলক ঘটনার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বাদশা ওসমানী নামের এক ব্যক্তি বাদী হয়ে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর মামলাটি (নম্বর ৪/২৪) করেন।

ওই মামলার অন্যতম অভিযুক্ত হলেন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মোহাইমিন ইসলাম মারুফ। মামলার পর তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে বেতগাড়ী ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, জেল থেকে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেননি।

এমন প্রেক্ষাপটে, গত বুধবার (২১ জানুয়ারি) রাতে বেতগাড়ী ইউনিয়নে মোহাইমিন ইসলাম মারুফ আওয়ামী লীগ ও যুবলীগের আরও একাধিক নেতাকর্মীর সঙ্গে বিএনপিতে যোগ দেন। এই খবর প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল ও প্রশ্ন সৃষ্টি হয়েছে।

বিএনপিতে যোগদানকারী অন্যদের মধ্যে রয়েছেন— আবু তাহের মো. রকিবুল হক, মো. আশরাফ আলী, মো. খাদেমুল ইসলাম, নজরুল ইসলাম, বাবু হরিমল চন্দ্র সরকার, জাহাঙ্গীর আলম, মাহবুবুর রহমান, রাকিব আহমেদ রবিউল, বায়েজিদ ইসলাম, জুলফিকার আলী ও আমিনুর রহমান। জানা গেছে, তারা প্রত্যেকেই আওয়ামী লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের পদধারী ও সক্রিয় নেতা ছিলেন।

এ বিষয়ে মোহাইমিন ইসলাম মারুফ জানান, তিনি গত ২৫ ডিসেম্বর আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন এবং ২১ জানুয়ারি রাতে তার নেতৃত্বে ১২ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার এ প্রসঙ্গে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেছেন।

বদরগঞ্জ থানার একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। সূত্রটি আরও জানায়, রাজনৈতিক পরিচয় পরিবর্তনের কারণে মামলার তদন্ত বা আইনি কার্যক্রমে কোনো প্রকার ব্যত্যয় ঘটবে না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নাশকতা মামলার আসামিসহ আ.লীগ-যুবলীগের ১২ নেতার বিএনপিতে যোগদান: বদরগঞ্জে রাজনৈতিক তোলপাড়

আপডেট সময় : ০৪:৪২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬