ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

থানচি থেকে সাচিং প্রু জেরির নির্বাচনি প্রচার শুরু, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রতীক বরাদ্দের পর বান্দরবান-৩০০ আসনে নিজেদের নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি। বৃহস্পতিবার সকালে জেলার থানচি উপজেলা থেকে তিনি এই প্রচারণার সূচনা করেন। প্রথম দিনেই পাহাড়ি ও বাঙালি ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে, যা নতুন করে নির্বাচনি উত্তাপ ছড়িয়েছে।

প্রচারণার শুরুতে সাচিং প্রু জেরি থানচি বাজার ও এর আশপাশের এলাকাগুলোতে ব্যাপক গণসংযোগ করেন এবং ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বান্দরবানের সার্বিক উন্নয়নে পাহাড়ি-বাঙালি সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বিএনপি প্রার্থী তাঁর বক্তব্যে বলেন, ‘পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রেখে বান্দরবানের সামগ্রিক উন্নয়নই আমার প্রধান লক্ষ্য।’ তিনি আরও উল্লেখ করেন, থানচির মতো অনেক জনপদ দীর্ঘদিন ধরে উন্নয়নবঞ্চিত ও অবহেলিত। এই বঞ্চনার অবসান ঘটিয়ে একটি সমৃদ্ধ বান্দরবান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়েই তিনি একটি উন্নত জনপদ গড়তে চান।

নির্বাচনি প্রচারণার প্রথম দিনে সাচিং প্রু জেরির সঙ্গে ছিলেন জেলা বিএনপির নেতা অধ্যাপক ওসমান গণি, মুজিবুর রশিদ, আবদুল মাবুদ, আবদুল কুদ্দুছসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। তাঁরাও ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেন এবং সাচিং প্রু জেরির পক্ষে সমর্থন কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

থানচি থেকে সাচিং প্রু জেরির নির্বাচনি প্রচার শুরু, সম্প্রীতি ও উন্নয়নের অঙ্গীকার

আপডেট সময় : ০৪:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬