ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচার শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন তাঁর নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন। বৃহস্পতিবার সকালে নিজ গ্রামের বাড়ি গয়েশপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্যদিয়ে তিনি তাঁর এই নির্বাচনী যাত্রা আরম্ভ করেন।

গয়েশপুরের পারিবারিক কবরস্থানে ড. মোশাররফ হোসেন তাঁর বাবা-মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করেন।

কবর জিয়ারত শেষে ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের হারানো ভোটের অধিকার ফিরিয়ে আনাই বিএনপির মূল লক্ষ্য। এই নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি কুমিল্লা-১ আসনের সামগ্রিক উন্নয়ন এবং মানুষের অধিকার আদায়ে নিজেকে নিয়োজিত করতে চান।”

এর পর তিনি মেঘনা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। তাঁর সঙ্গে এ সময় জাতীয় নির্বাহী কমিটি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নির্বাচনী প্রচারণার শুরুতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দলের নেতাকর্মীরা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মধ্য দিয়ে পুরো আসনে ধারাবাহিকভাবে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জর্ডানে মার্কিন রাডার ধ্বংস: ইরান-আমেরিকা উত্তেজনার নতুন মোড়

কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্বাচনী প্রচার শুরু

আপডেট সময় : ০৩:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬