ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত-শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ভবানীগঞ্জ ইউনিয়নের রিফুজি মার্কেট এলাকায় এই সংঘাতের সূত্রপাত হয়।

আহতদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ভবানীগঞ্জ ৬নং ওয়ার্ড জামায়াতের কর্মী ফিরোজ আলম, ছাত্রশিবিরের ওয়ার্ড সেক্রেটারি ইয়াসিন আরাফাত তাহসিন এবং অর্থ সম্পাদক মো. সোহাগ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও আহতদের ভাষ্যমতে, জামায়াত কর্মী ফিরোজ আলম অভিযোগ করেন যে, তারা রিফুজি মার্কেট এলাকায় ড. রেজাউল করিমের পোস্টার লাগানোর সময় স্থানীয় বিএনপি কর্মী কাশেম মাঝি বাধা দেন। পরে তারা বাজারের অন্য পাশে পোস্টার লাগাতে গেলে বিএনপি কর্মী মো. শাহজাহান লাঠিসোটা নিয়ে হামলা চালান বলে তিনি দাবি করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে।

অন্যদিকে, আহত বিএনপি কর্মী মো. শাহজাহান জানান, জামায়াত কর্মীরা তাদের দলীয় অফিসের সামনে পোস্টার লাগাতে আসলে তিনি নিষেধ করেন। এর জের ধরে তার ওপর হামলা চালানো হয়।

বিএনপি কর্মী কামাল হোসেনের ভাষ্যমতে, জামায়াত কর্মীরা দলীয় অফিসের সামনে পোস্টার লাগানোর সময় মানসিকভাবে অসুস্থ বিএনপি কর্মী শাহজাহান বাধা দিলে জামায়াতের লোকজন জড়ো হয়ে তার উপর হামলা করে।

এ বিষয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুল হক বলেন, অতীতেও শাহজাহান ড. রেজাউল করিমের পোস্টার ছিঁড়ে ফেলেছেন। আজও তারা পোস্টার লাগাতে গেলে পরিকল্পিতভাবে হামলা ও বাধা দেওয়া হয়।

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলী হুমায়ুন দাবি করেন, শাহজাহান মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে জামায়াত কর্মীরা তাকে মেরে রক্তাক্ত করেছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

আপডেট সময় : ০৩:২৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬