ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

পরশুরামে মুহুরী নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার নতুন নিউজ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে মুহুরী নদী থেকে নাজমা আক্তার (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নাজমা আক্তার উত্তর বাউরখুমা গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মুহুরী নদীর বাউরখুমা বাঘার ঘাটে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে নাজমা আক্তার তার মায়ের সঙ্গে ঘুমানোর কথা বলে নিজের ঘর থেকে অন্য কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে বিছানায় দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে শুরু করেন। সকাল সাড়ে ১১টার দিকে বাঘার ঘাটে মুহুরী নদীতে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহতের স্বামী জয়নাল আবেদীন জানান, তার শাশুড়ি তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং নাজমা রাতে তার মায়ের কক্ষে ঘুমিয়েছিলেন। সকালে নাজমাকে বিছানায় না পেয়ে তারা চিন্তিত হয়ে পড়েন এবং খুঁজতে থাকেন। অবশেষে নদীতে তার মৃতদেহ খুঁজে পাওয়া যায়। জয়নাল আবেদীন পেশায় একজন রাজমিস্ত্রি। এই দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনে শিশু প্রহর, বইমেলায় ফিরেছে প্রাণের স্পন্দন

পরশুরামে মুহুরী নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মৃতদেহ উদ্ধার নতুন নিউজ

আপডেট সময় : ০২:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬