ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বৃহস্পতিবার বিরল উপজেলায় ‘জুলাই বিপ্লবের’ তিন শহীদের কবর জিয়ারত ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।

সকালে প্রার্থী পিনাক বিরল উপজেলার বিভিন্ন স্থানে জুলাই আন্দোলনে শাহাদাত বরণকারী তিন শহীদের কবর জিয়ারত করেন। এ সময় তিনি শহিদ পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং বিএনপির পক্ষ থেকে তাদের মাঝে উপহারসামগ্রী ও মিষ্টি বিতরণ করেন।

পরে বেলা সাড়ে ১১টার দিকে বোচাগঞ্জ উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের দৌলা গ্রামে নিজ পিতা মরহুম এ এফ এম রিয়াজুল হক চৌধুরীর কবর জিয়ারতের মাধ্যমে তিনি বোচাগঞ্জ উপজেলায় নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন।

কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেন, শহিদদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা ধারণ করেই তিনি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে মাঠে নেমেছেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে ৫ জনকে পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি

শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনাজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ০১:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬