ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন ভাঙচুর করে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে শ্রীরামপুর গ্রামের বিভিন্ন স্থানে টাঙানো নুরুল ইসলাম বুলবুলের একাধিক নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে আগুন ধরিয়ে দেয়। এতে বেশ কয়েকটি ফেস্টুন সম্পূর্ণ ভস্মীভূত হয়।

এ বিষয়ে জামায়াত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল অভিযোগ করে বলেন, “এটি একটি উদ্দেশ্যপ্রণোদিত ও অত্যন্ত নিন্দনীয় কাজ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে এলাকার গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড এলাকার শান্তি-শৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি স্বরূপ।”

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসার মারুফ আফজাল রাজন জানান, মৌখিক অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিষয়টি খতিয়ে দেখছেন এবং তদন্ত চলমান রয়েছে।

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মো. হারুনুর রশীদ (ধানের শীষ প্রতীক), জামায়াতে ইসলামী-এর নূরুল ইসলাম বুলবুল (দাঁড়িপাল্লা প্রতীক), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর ফজলুর ইসলাম খাঁন (তারা প্রতীক), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. মনিরুল ইসলাম (হাতপাখা প্রতীক) এবং গণঅধিকার পরিষদ-এর মো. শফিকুল ইসলাম (ট্রাক প্রতীক)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ: ৪ গুণ অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত প্রার্থীর নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ, তদন্ত শুরু

আপডেট সময় : ০১:১৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬